নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ‘ক্লিন বালি, গ্রিন বালি’ কর্মসূচিতে বালির প্রতিটি ওয়ার্ড হবে আবর্জনা মুক্ত, সঙ্গে হবে বৃক্ষরোপণ। শতাব্দী প্রাচীন কেদারনাথ হাসপাতালের আমূল সংস্কার, প্রতিটি এলাকা থেকে অস্থায়ী ভ্যাট দূরীকরণ, গঙ্গার ঘাটে নিয়মিত আরতি, এমনকি নাগরিক সমস্যা নিয়ে বাসিন্দাদের অভিযোগ শুনতে ‘আপনার কথা’ কর্মসূচি। বালির জন্য এমন ২৬টি বিশেষ কর্মসূচি নিয়ে ‘স্পেশাল ২৬’ ইস্তাহার প্রকাশ করল তৃণমূল। বুধবার বিকালে বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এই ইস্তাহার প্রকাশ করেন।