• ন্যায়বিচার পেতে ভোট ময়দানে হরগোবিন্দ ও চন্দন দাসের স্ত্রীরাও, দেখা গেল BJP-র প্রচারে
    আজ তক | ০৯ এপ্রিল ২০২৬
  • মেয়ের জন্য ন্যায়বিচার চেয়ে বিজেপি প্রার্থী হয়েছেন আরজি করের নির্যাতিতার মা। পানিহাটি থেকে বিজেপির টিকিটে লড়ছেন তিনি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্যের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখেও পড়েছেন।  তৃণমূলকে রাজ্য থেকে উৎখাতের করতেই তিনি বিজেপির হাত ধরেছেন বলে দাবি আরজি করের নির্যাতিতার মা।  কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালও সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপিতে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে আন্দোলন করতেই তাঁর গেরুয়া শিবিরে যোগ বলে দাবি করেছেন  টুম্পা কয়াল।  এবার বিজেপির হয়ে প্রচার শুরু করলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার জাফরাবাদ গ্রামে মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রী পারুল দাস ও পিঙ্কি দাস। 

    মৃতদের পরিবার বাম কর্মী-সমর্থক ছিলেন। তবে গত কয়েকমাসে বদলে গেছে পরিস্থিতি।   বুধবার দুপুরে সামশেরগঞ্জের বিজেপি প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষের সমর্থনে প্রচার করেন পারুল দাস ও পিঙ্কি দাস। বিজেপির মহিলা মোর্চার একটি অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাঁদের। দুজনকে  গেরুয়া উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়েছেন বিজেপি নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় নতুন করে জল্পনা শুরু হয়েছে মুর্শিদাবাদের রাজনীতিতে।
  • Link to this news (আজ তক)