• মাঠে নেমে প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে সিইও-র চার দিনের সফর
    দৈনিক স্টেটসম্যান | ০৯ এপ্রিল ২০২৬
  • নির্বাচনকে সামনে রেখে ‘মাঠে নেমে’ পরিস্থিতি পর্যালোচনাতেই জোর দিচ্ছে কমিশন। দফতরে বসে মৌখিক নির্দেশ দেওয়ার বদলে সরাসরি বিভিন্ন জেলায় গিয়ে প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণের পরিকাঠামো খতিয়ে দেখবেন মনোজ কুমার আগারওয়াল।

    কমিশন সূত্রে জানা গিয়েছে, এই সফরের অন্যতম উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরানো। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আশ্বস্ত করতেই এই উদ্যোগ। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে নির্বাচন সংক্রান্ত খুঁটিনাটি প্রস্তুতিও খতিয়ে দেখা হবে। সব মিলিয়ে, আসন্ন ভোটকে অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশন—তারই প্রতিফলন সিইও-র এই সরেজমিন পরিদর্শন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)