• মোদী-শাহের একাধিক সভা ও রোড শো
    দৈনিক স্টেটসম্যান | ০৯ এপ্রিল ২০২৬
  • প্রথমে হলদিয়া, সিউড়ি এবং শেষে আসানসোল। এই তিনটি সভা শেষ করেই তিনি দিল্লিতে ফিরে যাবেন। বৃহস্পতিবারই রাতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্র এবং শনিবার জেলায় জেলায় ঘুরে নির্বাচনের প্রচার করবেন তিনি। শুক্রবার সকালে অমিত শাহ দলের সংকল্পপত্র প্রকাশ করতে পারেন। তবে দলের তরফে সে কথা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।

    শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় একটি জনসভা এবং খড়্গপুরে একটি রোড শো করার পরিকল্পনা রয়েছে শাহের। এছাড়া শনিবার বাঁকুড়ার ছাতনা এবং পুরুলিয়ার বাঘমুন্ডিতে দু’টি সভা করবেন তিনি।

    উল্লেখ্য, ভোট ঘোষণার আগে কলকাতার ব্রিগেড ময়দান থেকে প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। পরে কোচবিহারেও সভা করেছেন তিনি। অন্যদিকে, অমিত শাহও সম্প্রতি কলকাতায় এসে ভবানীপুর কেন্দ্রে  শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন এবং হাজরা এলাকায় রোড শো করেছেন।

    সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বের এই ঘনঘন সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ‘জনতার চার্জশিট’-এ রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলি তুলে ধরা হয়েছে, তা নিয়েই আগামী সভাগুলিতে তৃণমূলকে আক্রমণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং শাহের প্রচার কৌশল ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)