• নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ
    আজকাল | ১০ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক বাদেই ভোট। তার আগে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। অভিযোগের তালিকায় তৃণমূল প্রার্থী ছাড়াও নাম রয়েছে আরও তিন জনের। 

    কী অভিযোগ?নন্দীগ্রাম থানার অন্তর্গত কৃষ্ণনগরের বাসিন্দা বুদ্ধদেব গিরি গত ৭ এপ্রিল থানায় অভিযোগ দায়ের করেছেন। 

    অভিযোগ, গত ৬ এপ্রিল দুপুর দেড়টা নাগাদ বুদ্ধদেব গিরি কৃষ্ণনগরের বিষ্ণু মন্দিরের কাছে সাগর রঞ্জিতের বাড়ির সামনে বসেছিলেন। সেই সময় তৃণমূলের একদল কর্মী, সমর্থক 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করে। বুদ্ধদেবকেও শাসক দলের কর্মীদের তরফে 'জয় বাংলা' বলার জন্য চাপ দেওয়া হয়। অভিযোগকারী সেই স্লোগান দিতে অস্বীকার করেন। এরপরই পরিস্থিতি জটিল হয়।

    তখন তৃণমূলের কর্মীরা বুদ্ধদেব গিরিকে প্রথমে ধমকান। তারপর কাজ না হওয়ায়, তাঁকে কিল, ঘুষি, লাথি মারেন বলে অভিযোগ। এমনকি বাঁশের লাঠি দিয়েও আক্রমণ করা হয়েছে বলে অভিযোগপত্র পুলিশকে জানানো হয়। 

    এখানেই শেষ নয়। অভিযোগ, বুদ্ধদেব বাবুকে কোনও মতেই দমানো যাচ্ছে না দেখে, তৃণমূল কর্মীরা তাঁকে হুমকি দিয়ে বলেন বিজেপি-কে কোনওভাবেই ভোট দেওয়া চলবে না। এরপর তারা অভিযোগকারীর থেকে নগদ ৩৭০০ টাকা এবং একটি হাতঘড়িও ছিনিয়ে নেয়। সঙ্গে তাঁকে গুরুতর পরিণতির হুমকিও দেয়। 

    এই আক্রমণের ফলে অভিযোগকারী বুদ্ধদেব গিরি আহত হন। তাঁকে রিয়াপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়। 

    এই মারধর, শাসানি, হুমকির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন বুদ্ধদেব গিরি। অভিযোগপত্রে নাম রয়েছে, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের। এঠাড়াও নাম আছে- রাজেশ খান, অখিল খান ও নাসিম খানের। 

     
  • Link to this news (আজকাল)