• ‘মাফিয়াদের মেলা আর কাটমানির খেলা চলবে না’, হুঙ্কার মোদীর
    দৈনিক স্টেটসম্যান | ১০ এপ্রিল ২০২৬
  • মোদী অভিযোগ করেন, বাংলায় ‘মাফিয়ারাজ’ ও ‘কাটমানি’র সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে তৃণমূল। তাঁর কথায়, তৃণমূলের ‘পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে’ এবং এই পরিস্থিতি আর চলতে পারে না। তিনি দাবি করেন, বাংলার উন্নয়নের স্বার্থে শাসকদলের পরিবর্তন জরুরি। বিশেষ করে আসানসোলের মতো কয়লাঞ্চলে সিন্ডিকেট রাজ ও মাফিয়াদের প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, এসব কার্যকলাপ সাধারণ মানুষের উন্নয়নের পথে বড় বাধা।

    প্রধানমন্ত্রী আরও বলেন, গোটা দেশ যখন উন্নয়নের পথে এগোচ্ছে, তখন তৃণমূল বাংলাকে পিছিয়ে দিচ্ছে। তিনি দাবি করেন, কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূলের শাসনে রাজ্যের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। সাধারণ মানুষের প্রাপ্য অর্থ লুট করে শাসকদলের নেতারা নিজেদের সম্পদ বাড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

    মালদহের সাম্প্রতিক ঘটনাও তুলে ধরে মোদী বলেন, রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে অপমান করার ঘটনাকে তিনি তৃণমূলের বড় ভুল বলে আখ্যা দেন। তাঁর হুঁশিয়ারি, মানুষই এর জবাব দেবে। শেষে তিনি বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব’—এবং ৪ মে-র পর দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)