• অসমে ভোট পড়ল ৮৫.০৪ শতাংশ, পুদুচেরিতে ৮৯.০৮ এবং কেরলে ৭৭.৩৮ শতাংশ
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি, ৯ এপ্রিল: আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অসম, কেরল এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচন ভোটগ্রহণ পর্ব শেষ হল। নির্বাচন কমিশন জানিয়েছে, এদিন সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। তা সন্ধ্যা ৬টা শেষ হয়েছে। এর পাশাপাশি নাগাল্যান্ড, কর্ণাটক এবং ত্রিপুরায় উপনির্বাচনও ছিল। আজ সকাল ১১টা পর্যন্ত অসমে ভোটদানের হার ছিল ৩৮.৯২ শতাংশ, কেরলে ৩৩.২৮ শতাংশ এবং পুদুচেরিতে ৩৭.০৬ শতাংশ। এরপর দুপুর ১টার তা বেশ কিছুটা বাড়ে। অসমে ভোট পড়ে ৫৯.৬৩ শতাংশ। কেরলে ৪৯.৭০ শতাংশ এবং পুদুচেরিতে ৫৬.৮৩ শতাংশ। ভোট দেন অসমের মুখ্যমন্ত্রী তথা জুলুকবাড়ির বিজেপি প্রার্থী হিমন্ত বিশ্বশর্মা। তার আগে কামাখ্যা মন্দিরে সস্ত্রীক পুজো দেন। মোটের উপর অসমে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবি করেছেন এক প্রিসাইডিং অফিসার।

    এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অসম, কেরল এবং পুদুচেরির বাসিন্দাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার বার্তা দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, প্রতিটি ভোটই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, কেরলের তিরুবন্তপূরমে কংগ্রেসের শশী থারুর দাবি করেছেন, সেখানে বিজেপি আসন শূন্য। এরপর দুপুর ৩টে পর্যন্ত অসমে ভোটদানের পরিমান ৭৫.৯১ শতাংশ, কেরলে ৬২.৭১ শতাংশ এবং পুদুচেরিতে ৭২.৪০ শতাংশ। অসমে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৪.৪০ শতাংশ। কেরলে ভোট পড়েছে ৭৫ শতাংশ। অন্যদিকে, পুদুচেরিতে পড়েছে ৮৬.৯০ শতাংশ ভোট। সবচেয়ে বেশি ভোট পড়েছে পুদুচেরি ও অসমে। শেষে সন্ধ্যা ৭টা নাগাদ নির্বাচন কমিশন জানায় এদিন দিনের শেষে সন্ধ্যা ৬টা পর্যন্ত অসমে ভোট পড়েছে ৮৫.০৪ শতাংশ, পুদুচেরিতে ৮৯.০৮ শতাংশ এবং কেরলে ৭৭.৩৮ শতাংশ। 
  • Link to this news (বর্তমান)