• পেশায় গৃহ সহায়িকা, বিজেপি প্রার্থী কলিতা মাজির সম্পত্তির তালিকায় কী কী আছে?
    এই সময় | ১০ এপ্রিল ২০২৬
  • পূর্ব বর্ধমানের আউশগ্রাম দখলে আনতে এ বার বিজেপি ভরসা করেছে কলিতা মাজির উপর। তাঁর নাম সামনে আসার পরেই আলোচনার কেন্দ্রে চলে এসেছিল। এই কলিতা মাজি পেশায় গৃহ সহায়িকা। তাঁর স্বামী দিনমজুর হিসেবে কাজ করেন। কলিতা মাজি মনোনয়ন জমা দেওয়ার পরে যে হলফনামা সামনে এসেছে, সেখানেও সেই তথ্য রয়েছে। হলফনামা অনুযায়ী কত সম্পত্তি রয়েছে বিজেপির এই প্রার্থীর?

    হলফনামা অনুযায়ী, কলিতা মাজির হাতে ৫০০০ টাকা নগদ রয়েছে। এছাড়া ২টি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। ২টি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তাঁর ২টি জীবনবিমা পলিসি রয়েছে। কোনও গাড়ি বা বাড়ি তাঁর নেই। সব মিলিয়ে অস্থাবর সম্পত্তির অঙ্ক ১,৬১,২১৬.১১ টাকা।

    স্বামীর কাছে রয়েছে ১০২১৭ টাকা। তারঁ মধ্যে হাতে নগদ ৫০০০ টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। রয়েছে LIC পলিসি। বাবার থেকে পাওয়া বাড়ি, যার বর্তমান মূল্য ৩ লক্ষ টাকা। এছাড়া, এক ডিপেনডেন্ট রয়েছেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮৮৭৬.৪৬ টাকা রয়েছে।

    কলিতা মাজি ও তাঁর স্বামীর নামে ফৌজদারি মামলা রয়েছে। কোনও দেনা নেই।

  • Link to this news (এই সময়)