Big Breaking: ১৯ জন SI পদমর্যাদার পুলিশ আধিকারিককে বদলি করা হলো। ভবানী ভবনের তরফে একটি অর্ডার জারি করে বলা হয়েছে, কোনওভাবেই এই ১৯ জন আধিকারিক নির্বাচনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
একই সঙ্গে বিভিন্ন পুলিশ জেলার মোট ৮১ জন ইন্সপেক্টরকেও সরিয়ে দেওয়া হলো। এদের বিষয়েও বলা হয়েছে যে তাঁরা যেন কোনও ভাবেই নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত না থাকেন।
সংশ্লিষ্ট জেলাগুলির CP/SSP-দের এটা নিশ্চিত করতে হবে যে বদলি হওয়া অফিসারদের এমন পদে পোস্টিং করা হবে যেটা কোনওভাবে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত নয়। এই সংক্রান্ত একটি অঙ্গীকারপত্রও দিতে হবে যে তাঁরা সরাসরি বা পরোক্ষভাবে ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না। সব বদলি ১০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে।