• হুমায়ুনের দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ, রাজ্যে একাই লড়বে AIMIM
    এই সময় | ১০ এপ্রিল ২০২৬
  • হুমায়ুন কবীরে আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে দিল AIMIM। এই রাজ্যে একাই লড়াই করবে তারা। শুক্রবার সকালেই এই কথা জানানো হয়েছে AIMIM দলের তরফে।

    হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বেঁধেছিল আসাদউদ্দিন ওয়েইসির AIMIM। মুর্শিদাবাদের নওদায় সভা করতে এসে ডুবতলা ময়দানে সভা করতে এসে হুমায়ুন এবং আম জনতা উন্নয়ন পার্টির সদস্যদের জেতানোর ডাকও দিয়েছিলেন আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। সেই মিম (AIMIM)-ই হুমায়ুনের সঙ্গে জোট ছিন্ন করার কথা জানিয়ে দিল।

    বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে একটি  ভিডিয়ো। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পক্ষ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। যেখানে দেখা এবং শোনা যাচ্ছে, মুর্শিদাবাদে (Murshidabad) বাবরি মসজিদ নির্মাণকে সামনে রেখে হুমায়ুন কবীর বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল করতে উদ্যোগী হয়েছিলেন। সেই ডিলে বিজেপি যদি রাজ্যে সরকার গড়তে পারে তা হলে ডেপুটি মুখ্যমন্ত্রী হওয়ার দরকষাকষিও করেছেন হুমায়ুন (Humayun Kabir) । একই সঙ্গে বাবরি মসজিদ তৈরির নামে নামে মুসলিম আবেগের কথাও বলেছেন তিনি।

    তার পরেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে আসাদউদ্দিন ওয়েইসি-র দলের তরফে। সোশ্যাল মিডিয়া এক্স-র মিম-এর এই সিধান্তের কথাও শেয়ার করেছেন তিনি।

    কী কারণে এই সিদ্ধান্ত তাও জানিয়েছে মিম। তাদের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে মুসলমানরা কী অবস্থায় আছেন তাও দেখিয়ে দিয়েছে হুমায়ুন কবীরের প্রকাশ করা তথ্যগুলি। মুসলমানদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হয় সেই রকম কোনও বক্তব্যের সঙ্গে যুক্ত হতে পারে না এআইএমআইএম।

    সেই কারণেই আজ থেকে কবীরের দলের সঙ্গে তাদের জোট প্রত্যাহার করে নিয়েছে এআইএমআইএম।

    এই দলের দাবি, কয়েক দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসন থাকা সত্ত্বেও মুসলমানদের জন্য কিছুই করা হয়নি। একই সঙ্গে ওয়েসির দল জানিয়েছে, যে কোনও রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে এআইএমআইএম-এর নীতি হলো, প্রান্তিক জনগোষ্ঠী যেন একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর পায়।

    এই কথা জানিয়েই বাংলার নির্বাচনে একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছে তারা। ভবিষ্যতে কোনও দলের সঙ্গে তাদের কোনও জোট থাকবে না বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)