• পুলিশের আইনি পরামর্শদাতা হিসেবে সমাদৃত, হৃদরোগে আক্ৰান্ত হয়ে মৃত্যু ACP অনির্বাণ চক্রবর্তীর
    এই সময় | ১০ এপ্রিল ২০২৬
  • হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো রাজ্য পুলিশের ACP অনির্বাণ চক্রবর্তীর (৫৭)। দিল্লিতে ডিউটিতে থাকাকালীন হঠাৎই তাঁর হার্ট অ্যাটাক হয়। বৃহস্পতিবার রাতে দিল্লির ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। রাতেই তাঁর মৃত্যু হয়।

    রাজ্যের পুলিশ মহলে যথেষ্ট সমাদৃত ছিলেন অনির্বাণ। ১৯৯৩ সালের ব্যাচের সাব ইন্সপেক্টর ছিলেন তিনি। ব্যারাকপুর থার্ড ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন। স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমিতে বহু বছর আইনের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। আইনের নানা বিষয়ে সাহায্য নিতে অনেক সময়েই তাঁর পরামর্শ চাইতেন পুলিশ অফিসাররা।

    পুলিশ সূত্রে খবর, অনির্বাণ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। হার্টের চিকিৎসার জন্য তিনি ১৫ দিন ছুটি চেয়েছিলেন। তার মধ্যেই তাঁকে দিল্লিতে বিশেষ কাজে পাঠানো হয়েছিল রাজ্য পুলিশের পক্ষ থেকে। দিল্লির বঙ্গভবনে ডিউটি করছিলেন তিনি।

  • Link to this news (এই সময়)