• Breaking News Live: বিজেপির মণ্ডল সভাপতির শিশুকে ডেকে বাবাকে খুনের হুমকি! চাঞ্চল্য বাঁকুড়ায়
    এই সময় | ১০ এপ্রিল ২০২৬
  • বিজেপির মণ্ডল সভাপতির শিশু সন্তানকে ডেকে বাবাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার জিবটা গ্রামে। ঘটনার খবর জানাজানি হতেই অভিযুক্ত যুবককে আটকে এ ব্যাপারে তার কাছে জবাবদিহি চান স্থানীয় বিজেপি কর্মীরা।

    রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ED। কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ-সহ ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ED আধিকারিকরা।

    ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ার কুমারীর জঙ্গল থেকে কংসাবতী নদী পেরিয়ে মেদিনীপুর সদর ব্লকের মনিদহ এলাকায় প্রবেশ করে প্রায় ৫০ টি হাতির একটি দল। সেই হাতির দলকে দেখতে গিয়ে তাদের তাড়ায় আহত হলেন বেশ কয়েকজন।

    উত্তরপ্রদেশের আগ্রায় শুক্রবার সাত সকালে বাড়ি ভেঙে দুর্ঘটনা। কিনারি বাজারের রাওয়াতপাড়া এলাকায় ঘটেছে ঘটনাটি। বহুদিনের পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় ধসে পড়েছে বাড়ির একাংশ। হতাহতের কোনও খবর নেই।

  • Link to this news (এই সময়)