• ভবানীপুরে বাদ হাফ লাখেরও বেশি ভোটারের নাম, নন্দীগ্রামে কত? সবচেয়ে বেশি ডিলিট কোন কেন্দ্রে?
    আজ তক | ১০ এপ্রিল ২০২৬
  • প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাংলায় বাদ পড়েছে, তা আগেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছে প্রথম SIR ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ পড়া ৫৮ লক্ষ এবং পরবর্তীতে বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ নাম। এই ২৭ লক্ষের মধ্যে কারও কারও ট্রাইব্যুনালে সুরাহা হলেও তা আদৌ এই বিধানসভা নির্বাচনে 'যোগ্য' হিসেবে বিবেচিত হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর মাঝেই এবার বিধানসভা কেন্দ্র ধরে ধরে বিবেচনাধীন ভোটারদের মধ্যে বাদ পড়া নামের হিসেব প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদের শামসেরঞ্জ কেন্দ্রে। সবচেয়ে কম নাম বাদ পড়ল কোন কেন্দ্রে? ভবানীপুর এবং নন্দীগ্রামের হিসেবই বা কী বলছে? 

    নাম বাদ পড়ার পর কেউ চাইলে ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। কিন্তু সেখানে সমস্যার কতটা সমাধান হবে, তা নিয়ে এখনও স্পষ্ট নয় কিছুই। এত নাম বাদ দিয়ে কী ভাবে ভোট হবে, প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলি। মমতা জানিয়েছেন, প্রয়োজনে আবার আদালতে যাবেন।

     
  • Link to this news (আজ তক)