• হুমকি-ছিনতাইয়ের অভিযোগ দায়ের হতেই হাইকোর্টে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র
    এই সময় | ১০ এপ্রিল ২০২৬
  • হুমকি-ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পবিত্র কর। এফআইআর খারিজের আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। পাশাপাশি রক্ষাকবচ চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তার ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়।

    সূত্রের খবর, গত ৭ এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি নামে এক ব্যক্তি পবিত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই এফআইআর দায়ের হয়েছে পবিত্র-সহ মোট চার জনের বিরুদ্ধে। বুদ্ধদেবের অভিযোগ, গত ৬ এপ্রিল নিজের বাড়ির কাছেই বসেছিলেন তিনি। সেই সময় ওই এলাকা দিয়ে দলবল নিয়ে যাওয়ার সময় বুদ্ধদেবকে জয় বাংলা স্লোগান দিতে বলেন পবিত্র। বুদ্ধদেব স্লোগান দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এ-ও অভিযোগ, বুদ্ধদেবের কাছ থেকে ৩৭০০ টাকা ছিনতাই করা হয়।

    স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, পবিত্র এবং তাঁর লোকেরা বুদ্ধদেবকে মারধর করেন। পরে বুদ্ধদেবকে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এর পরেই তিনি নন্দীগ্রাম থানায় গিয়ে পবিত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

  • Link to this news (এই সময়)