• তালিকা 'ফ্রিজ' হওয়ার পরেও নাম উঠবে ভোটার লিস্টে?
    আজকাল | ১০ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার মধ্যরাতের পরেই ফ্রিজ হয়ে গিয়েছে প্রথম দফার ভোটার তালিকা। নির্দিষ্ট সময় পর্যন্ত বিচারাধীন তালিকায় থাকা যাঁদের নাম প্রকাশিত হয়েছে, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন। ঠিক তার পরেই ফ্রিজ হয়ে  গিয়েছে দ্বিতীয় দফার ভোটার তালিকাও। বৃহস্পতিবার ফ্রিজ হয়েছে, দ্বিতীয় দফার ভোটার তালিকা। এই পরিস্থিতিতে জোর আলোচনা, ট্রাইবুনালে যাঁদের নাম উঠবে, তাঁরা ভোট দিতে পারবেন না। কী হবে ভবিষ্যৎ?

     তবে ওই মামলার বড় আপডেট এল শুক্রবার। শুক্রবার শীর্ষ আদালতে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন মামলার শুনানি ছিল। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় ট্রাইব্যুনালে এখনও নাম অন্তর্ভূক্তি এবং ভোটার তালিকা ফ্রিজ হওয়ার বিষয়টি নিয়ে।  

    সূত্রের খবর, শুনানিতে শীর্ষ আদালত সাফ জানায়, ভোটাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর ঠিক সেই কারণেই, পুনরায় বিবেচনা করা হবে এই বিষয়টির। সূত্রের খবর, শীর্ষ আদালত জানিয়েছে, পরবর্তী শুনানির দিন, ফ্রিজ ভোটার তালিকা এবং ট্রাইব্যুনালে বিচারাধীন্দের নিষ্পত্তির বিষয়টি নিয়ে বিবেচনা করবে শীর্ষ আদালত।

    সূত্রের খবর,  প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলি সমন্বিত একটি বেঞ্চের সামনে আইনজীবী জানান, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নেতৃত্বাধীন আপিল ট্রাইব্যুনাল সম্প্রতি দুটি আপিল মঞ্জুর করেছে। তাতে দেখা গিয়েছে, বিচারকারী কর্মকর্তারা বিচার-বিবেচনা ছাড়াই আপিলকারীদের নাম তালিকা থেকে বাদ দিয়েছিলেন। তিনি বলেন যে, এই ধরনের আরও অনেক আপিল বিচারাধীন রয়েছে। কিন্তু যেহেতু নির্বাচন কমিশন (ECI) ৯ই এপ্রিল থেকে ভোটার তালিকা স্থগিত করেছে, তাই এই আপিলগুলি বাদ পড়ে যাবে। অর্থাৎ যে প্রশ্ন ঘুরছে সাধারণের মনে, ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পরেও, যদি ট্রাইব্যুনালে নাম ওঠে, তারা কি ভোত দিতে পারবেন? নাকি এই ভোটে তাঁরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না? এই প্রশ্ন করেন আইনজীবী। 

    তারপরেই, বিচারপতি বাগচি জানান, 'আমরা ১৩ই এপ্রিল ফ্রিজিং-এর বিষয়টি বিবেচনা করব এবং প্রয়োজনে যথাযথ আদেশ দেব।' সূত্রের খবর তেমনটাই। দেশের নাগরিকদের ভোটাধিকারের বিষয়টি আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে বলে খবর সূত্রের। 

     
  • Link to this news (আজকাল)