• উত্তরপাড়ায় আরও জমল ভোটের লড়াই, নির্দল প্রার্থী হলেন দাপুটে তৃণমূল নেতা
    আজ তক | ১০ এপ্রিল ২০২৬
  • উত্তরপাড়ায় নির্দল প্রার্থী হলেন দাপুটে তৃণমূল নেতা আচ্ছালাল যাদব। ছিলেন তৃণমূল নেতা। প্রাক্তন পঞ্চায়েত প্রধানও ছিলেন। সেই তিনি এবারের ভোটে  নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন। যার ফলে ওই এলাকার তৃণমূল প্রার্থীর চাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

    আচ্ছালাল যাদব নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ায় সিপিএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় বাড়তি সুবিধা পেতে পারেন বলেও মনে করছেন অনেকে। উত্তরপাড়া বিধানসভায় ২০১১ সালে বিধায়ক হয়েছিলেন গায়ক অনুপ ঘোষাল। তারপর ২০১৬ সালে বিধায়ক হন প্রবীর ঘোষাল। ২০২১ এ বিধায়ক হন অভিনেতা কাঞ্চন মল্লিক। সূত্রের খবর আচ্ছালাল যাদব বিজেপির প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু টিকিট পাননি। তাই নির্দলে দাঁড়ানোর সিদ্ধান্ত। উত্তরপাড়ার স্থানীয় তৃণমূল নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের কোনও লোকসান নেই। গালাগাল দিলেও তৃণমূলকে দিতে হবে প্রশংসা করলেও তৃণমূলেরই করতে হবে। প্রাক্তনকে নিয়ে ভাবার সময় নেই। তৃণমূল উত্তরপাড়ায় অনেক উন্নয়ন করেছে। মানুষ তৃণমূলকে জয়ী করবে।
  • Link to this news (আজ তক)