• কৃষকদের ৯ হাজার, বেকারভাতা, UCC, ১৫ পয়েন্টে BJP-র ইশতেহার রইল
    আজ তক | ১০ এপ্রিল ২০২৬
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ভারতীয় জনতা পার্টির (BJP) নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন। 'ভরসা পত্র' শিরোনামের এই ইশতেহারে বেকার যুবক ও মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবার বিজেপি তাদের ইশতেহারের নাম 'সংকল্প পত্র'-এর পরিবর্তে 'ভরসা পত্র' রেখেছে।

    দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বিজেপি নেতা অমিত শাহ বলেন, 'এই ইশতেহার বাংলার প্রতিটি স্তরের মানুষের হতাশা থেকে মুক্তির পথ। এটি কৃষকদের  নতুন পথ দেখাবে। এটি বেকার যুবক এবং মহিলাদেরও  নতুন পথ দেখাবে। এটি বাংলার মানুষকে অন্ধকার রাত্রি থেকে মুক্ত করার  সংকল্পও।'

    বিজেপির 'ভরসা পত্র'-তে কী কী প্রতিশ্রুতি দেওয়া হবে?

     ইশতেহার প্রকাশ করতে গিয়ে অমিত শাহ বলেন, ' আগামী পাঁচ বছরে বিজেপি সরকার এ রাজ্যের বিকাশের রাস্তা খুলবে।সোনার বাংলা তৈরি করব আমরা। আমার বিশ্বাস, বাংলার জনতা আমাদের এখানে পাঁচ বছরের জন্য সরকার তৈরির সুযোগ দেবেন। আমরা সেই ভরসার ভিত্তিতে রাজ্যের পুনর্নির্মাণের কাজ শুরু করব।'

    বাংলার মানুষ পরিবর্তন চায়
    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে, এই ইশতেহারটি বাংলার প্রতিটি অংশকে হতাশা থেকে বের করে আনার একটি উপায়। এটি নানা আশঙ্কায় জর্জরিত কৃষকদের জন্য একটি নতুন পথ দেখাবে। এই ইশতেহারটি প্রধানমন্ত্রী মোদীর স্বপ্ন দেখা একটি উন্নত ভারতের রূপরেখাও বাংলার মানুষের সামনে তুলে ধরবে।   
  • Link to this news (আজ তক)