• ‘ঘুরে ঘুরে যেমন দুর্গাপুজো দেখেন, তেমনই ...’, নন্দীগ্রাম বিতর্কের মধ্যেই বীরভূমে গিয়ে বললেন মনোজ
    এই সময় | ১১ এপ্রিল ২০২৬
  • নন্দীগ্রামে বিতর্কে পর এ বার বীরভূমে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জেলার দুবরাজপুরের অন্তর্গত যশপুর গ্রামে বাড়ি বাড়ি ঘুরে সাধারণ ভোটার সঙ্গে কথাও বললেন। তাঁদের কাছে জানতে চাইলেন, কোথাও কোনও ভয় বা অসুবিধা আছে কি না। এর পর গ্রামবাসীদের ভোটকেন্দ্রমুখী করতে তাঁদের আশ্বাস দেন মনোজ। বলেন, 'আপনারা যেমন ঘুরে ঘুরে দুর্গাপুজো দেখেন, তেমনই নির্ভয়ে বুথে গিয়ে ভোট দিয়ে আসবেন। কোথাও কোনও সমস্য়া হলে প্রশাসন আছে। নির্বাচন কমিশন আছে। আমরা দেখে নেব।'

    এলাকা পরিদর্শনের আগে জেলাশাসক ধবল জৈন, পুলিশ সুপার সূর্যপ্রসাদ যাদব-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন মনোজ। পরে সিউড়ি সার্কিট হাউসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও সঙ্গেও বৈঠক করেছেন। সেখান থেকে তাঁর রামপুরহাট যাওয়ার কথা ছিল। সেখানেও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা মনোজের।

    বিধানসভা ভোটের আগে জেলা সফরের শুরুতেই গত শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গিয়েছিলেন মনোজ। সেখানে এলাকায় এলাকায় তাঁর ঘোরার একটি ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের দাবি, নন্দীগ্রামে স্থানীয় এক বিজেপি নেতাকে নিয়ে ঘুরেছেন তিনি। এ নিয়ে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে তৃণমূল। যদিও মনোজ তা অস্বীকার করেছেন।

  • Link to this news (এই সময়)