• ঘাটাল মাস্টার প্ল্যান কারা করবে? এবার শাহও বলছেন, 'ক্ষমতায় এলে এক বছরে কাজ'
    আজ তক | ১১ এপ্রিল ২০২৬
  • বাংলার বিধানসভা নির্বাচনের জন্য শুক্রবার ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। সপ্তম বেতন কমিশন থেকে বেকার ও মহিলাদের জন্য অনুদান , সেইসঙ্গে কর্মসংস্থানন,   সংকল্প পত্রে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। এবার ডেবরার সভা থেকে আরও এক প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানালেন, ক্ষমতায় আসার এক বছরের মধ্যে ঘাটালের নিকাশি সমস্যার সমাধান করে দেবেন। 

    শাহের বক্তব্য, ক্ষমতায় এলে এক বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। মোদীজি ১৫০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু, তৃণমূল নষ্ট করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'মোদীজি ১৫০০ কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যানের উন্নয়নের জন্য পাঠিয়েছিলেন। ৬০ শতাংশ অর্থ মোদীজি দিতেন। কিন্তু তৃণমূল ঘাটাল মাস্টার প্ল্যানকে জঞ্জাল করে দিয়েছে। আপনারা চিন্তা করবেন না, বিজেপির সরকার আনুন, এক বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে নিকাশি ব্যবস্থার সমাধান করে দেব।'
  • Link to this news (আজ তক)