• ডিজিটাল প্রতারণার ফাঁদে এক প্রবীণ, ২৮ লক্ষ টাকার জালিয়াতির শিকার
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
  • মুম্বই, ১০ এপ্রিল:  এইবার ডিজিটাল প্রতারণার ফাঁদে ৬৪ বছরের এক প্রবীণ। প্রায় ২৮ লক্ষ টাকার জালিয়াতির শিকার হন তিনি। অভিযোগকারী মহারাষ্ট্রের থানের কল্যাণ পশ্চিমের রোনাক সিটির বাসিন্দা । পুলিশ সূত্রে জানা গিয়েছে ১ থেকে ৭ এপ্রিলের মধ্যে আন্তর্জাতিক একাধিক নম্বর সহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে হোয়াটসআ্যাপে একাধিক ভিডিও এবং অডিও কল পাচ্ছিলেন তিনি।

    খাদকপাড়া থানার এক অফিসার জানান প্রতারক নিজেকে ভুয়ো পুলিশ কর্তা হিসাবে পরিচয় দেয়। এবং বৃদ্ধকে ভয় দেখিয়ে চাপের সৃষ্টি করে বলে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট একটি অর্থ পাচার মামলা এবং সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। সেই সঙ্গেই প্রবীণকে গ্রেপ্তারের হুমকি দেনও অভিযুক্ত। যাচাই এবং তদন্তের উদ্দেশ্যে টাকা পাঠাতে বাধ্য করে প্রবীণকে। চাপ ও ভয়ের জেরে ফোনকল চলাকালীন অভিযুক্তর দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ২৭.৯ লক্ষ টাকায় পাঠান তিনি। পরে প্রতারিত হওয়ার কথা বুঝতে পেরে থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা রুজু করা হয় । প্রতারককে খুজে বার করতে ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কল ডেটা শনাক্ত করে তদন্ত শুরু করছে পুলিশ।   
  • Link to this news (বর্তমান)