• শিক্ষক-শিক্ষিকাদেরও বকেয়া ডিএ শীঘ্রই: মমতা
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাড়োয়া: ইতিমধ্যে সরকারি কর্মচারীদের ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান সুনিশ্চিত করেছেন বলে এদিন হাড়োয়ার সভা থেকে জানালেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইসঙ্গে শিক্ষক-শিক্ষিকারাও শীঘ্রই এই সময়কালের বকেয়া ডিএ মিটিয়ে পাবেন বলে জানান তিনি। 

    অন্যদিকে, তাঁরা ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন লাগু হবে বলে এদিন বাংলায় এসে দাবি করেন নরেন্দ্র মোদি। কিন্তু, এবারের রাজ্য বাজেটেই সপ্তম পে কমিশন চালুর কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রেক্ষাপটে এদিন শিক্ষক-শিক্ষিকাদের বকেয়া ডিএ মেটানো নিয়ে মমতার মন্তব্য যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মত ওয়াকিবহাল মহলের। 

    প্রসঙ্গত, রাজ্যে সরকার পোষিত সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাছে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। চাওয়া হয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের তালিকাও।

     
  • Link to this news (বর্তমান)