উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলে যোগ ১১ পঞ্চায়েত সদস্যের
বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যের মন্ত্রী পুলক রায়ের হাত ধরে বৃহস্পতিবার ১১ জন বর্তমান পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। এদিন কংগ্রেসের ২ জন, আইএসএফের ৪ জন, সিপিএমের ২ জন, বিজেপির ১ জন এবং একজন নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। উলুবেড়িয়া কলেজ গেটের পাশে তৃণমূলের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ওই পঞ্চায়েত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুলক রায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়, দুলাল কর প্রমুখ।
এদিন পুলক রায় বলেন, এটা শেষ নয়। আগামী দিনে অন্যান্য রাজনৈতিক দলের আরও অনেক কর্মী তৃণমূলে যোগ দেবেন। এই যোগদানের মাধ্যমে এটা প্রমাণিত হল যে, তৃণমূল প্রকৃতপক্ষে মানুষের জন্য কাজ করেছে। তৃণমূল কংগ্রেস মানুষের দল। আর যাঁরা ক্ষমতার অপব্যবহার করে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, গণতন্ত্রকে কুলষিত করার চেষ্টা করছেন, গণতান্ত্রিকভাবেই তাঁদের সঙ্গে মোকাবিলা করা হবে।