নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আজ, শুক্রবার সন্ধ্যায় হাওড়া ও বালির একাধিক ওয়ার্ডে সাময়িকভাবে জল সরবরাহ বন্ধ থাকবে। হাওড়া পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডে জল পরিষেবা বন্ধ থাকবে। একই সময়ে বালি পুরসভার ২৮ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডেও জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। টিকিয়াপাড়া সহ হাওড়া শহরের বিভিন্ন জায়গায় পাইপ মেরামত ও সংস্কারের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, শনিবার সকাল ৬টা থেকে ফের স্বাভাবিক নিয়মে জল সরবরাহ চালু হবে। সাময়িক এই অসুবিধার জন্য বাসিন্দাদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।