নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে হুগলিতে। দল সূত্রে জানা গিয়েছে, ১২ এপ্রিল ব্যান্ডেলের ডানলপ মাঠে সভা করতে আসবেন অভিষেক। চুঁচুড়ার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও সপ্তগ্রামের প্রার্থী বিদেশ বসু’র সমর্থনে তিনি ওই সভা করবেন। ইতিমধ্যে সেখানে সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একটি সভা বুধবার বাতিল ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চাঁপদানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত সভা বাতিল হয়। আজ, ১০ এপ্রিল ওই সভা হওয়ার কথা ছিল। তবে শ্রীরামপুরের দলীয় নেতৃত্ব জানিয়েছেন, ওই সভাটি পরে হবে।