• Live: নির্বাচনের মুখে জয়নগরে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক
    এই সময় | ১১ এপ্রিল ২০২৬
  • গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। জয়নগর থানার এএসআই সোমনাথ শিকদারের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান চালায়। কাশিপুর কামারিয়া এলাকার বাসিন্দা রানা গাজি (৩০)-র বাড়িতে হানা দেয় পুলিশ। পরিকল্পিত এই অভিযানে বাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং একটি লাইভ কার্তুজ উদ্ধার করা হয়।

    ইজ়রায়েলে নতুন করে হামলা চালাল হেজ়বোল্লা। ইজ়রায়েলের হাইফায় এই হামলা চালানো হয়েছে। পাল্টা ইজ়রায়েল জানিয়েছে, তারা হেজ়বোল্লার উপর হামলা চালানো বন্ধ করবে না।

    শান্তি আলোচনা এগোতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। ইরানের সংসদের স্পিকারের নেতৃত্বে এই প্রতিনিধি দল শুক্রবার সেখানে পৌঁছয় বলে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে। সংঘাত শেষ করার লক্ষ্যে এই বৈঠককে কূটনৈতিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। তবে ইরান স্পষ্ট করেছে, ওয়াশিংটন তাদের নির্ধারিত ‘পূর্বশর্ত’ মেনে নিলেই আলোচনা এগোবে।

    তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যস্ত সূচি রয়েছে শনিবার। মুর্শিদাবাদের রেজিনজর, বীরভূমের সাঁইথিয়ায় জনসভার পাশাপাশি পূর্ব বর্ধমানের মেমারিতে রোড-শো করবেন তিনি।  

    নির্বাচনী প্রচার ঘিরে জোরদার কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসেরও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ একাধিক গুরুত্বপূর্ণ সভা করবেন। কেশিয়াড়ি, ঝাড়গ্রাম এবং বড়জোড়ায় তাঁর জনসভা রয়েছে।

    ভোট যত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গে প্রচারের ঝাঁঝ ততই বাড়ছে। শনিবার ফের রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন তিনটি জনসভা করার কথা রয়েছে তাঁর। প্রথম সভা রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। এ ছাড়াও মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে জনসভা করবেন মোদী।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবারই রাজ্যে এসেছেন। শনিবার তিনটি জনসভা রয়েছে তাঁর। প্রথম জনসভা হবে বাঁকুড়ার ওন্দায়। পরবর্তী সভা বাঁকুড়ার ছাতনায়। শেষ জনসভা পুরুলিয়ার বাঘমুন্ডিতে।  

  • Link to this news (এই সময়)