• সাইকেলে চেপে ভোটের প্রচারে লাভলী, সোনারপুরে অভিনব কায়দায় জনসংযোগ
    এই সময় | ১১ এপ্রিল ২০২৬
  • সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র। শনিবার ভোট প্রচারে বেরিয়ে তিনি বেছে নিলেন রাজ্য সরকারের ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল। এ দিন সাইকেলে চেপেই নির্বাচনী প্রচার সারলেন লাভলী। অভিনব এই কায়দায় ভোটের প্রচার বেশ নজর কেড়েছে এলাকাবাসীর।

    লাভলী জানিয়েছেন, সাইকেল বা স্কুটিতে চড়ে এলাকায় ঘোরা তাঁর কাছে নতুন কিছু নয়। এর আগেও তিনি বহুবার সাধারণ মানুষের কাছে এ ভাবেই পৌঁছে গিয়েছেন। লাভলী বলেন, ‘সোনারপুরের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছি আমি।’ লাভলী আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্প ও উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

    এ দিন প্রচারের ফাঁকে তাঁকে রাস্তার ধারের চায়ের দোকানে বসে চা খেতেও দেখা গিয়েছে। আবার কখনও তিনি সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে ফুচকাও খেয়েছেন। লাভলীর মতে, একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সঙ্গে থাকা এবং তাঁদের অভাব-অভিযোগ শোনা সব থেকে জরুরি।

    তৃণমূলের এই তারকা প্রার্থী এ দিন মহিলাদের উন্নয়ন নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। লাভলী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের জন্য অনেক কিছু করেছেন। বিজেপি কোনও দিন তা করতে পারবে না।’

  • Link to this news (এই সময়)