• 'বাড়ি থেকে বেরতে দেব না', চরম হুঁশিয়ারি অমিত শাহের
    আজকাল | ১১ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:  শনিবার বাঁকুড়ার ওন্দার নির্বাচনী জনসভা থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগাম ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় ভোট। তাঁর হুঁশিয়ারি, ওই দু'দিন তৃণমূলের 'গুন্ডাবাহিনী' যেন ঘরের বাইরে পা না রাখে। এদিনের সভায়  রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি থেকে শুরু করে আরজি কর কান্ড নিয়ে মমতা সরকারকে নিশানা করেন আমিত শাহ।

    গুন্ডাবাহিনীকে হুঁশিয়ারি ও 'হীরক রানী' কটাক্ষওন্দায় অমিত শাহ বলেন, "তৃণমূলের গুন্ডারা যেন ২৩ ও ২৯ তারিখ বাড়িতেই থাকে। মমতাদির কোনও গুন্ডা যেন ভোটে নাক গলাতে না পারে, তা আটকাতে সব ধরনের ব্যবস্থা করা হবে।" 

    মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 'হীরক রানী' বলেও কটাক্ষ করেন মোদির 'ডেপুটি'। বলেন, "এই হীরক রানীকে টাটা বাই-বাই করার সময় চলে এসেছে। মোদি সরকার পাঁচ কেজি চাল দিলে তার থেকে ১ কেজি চুরি করে নেয় তৃণমূল সরকার।"

    নারী সুরক্ষা ও আরজি কর ইস্যুরাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর জি কর হাসপাতালের বর্বরোচিত ঘটনার কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, "আর জি করের ঘটনায় গোটা বিশ্বে পশ্চিমবঙ্গ লজ্জিত হয়েছে। তৃণমূল সরকার মহিলাদের মর্যাদা রক্ষা করতে পারেনি। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যে ২৪ ঘণ্টা নারী নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে।"

    দুর্নীতিবাজদের জন্য 'স্পেশাল কমিটি' ও জেলতৃণমূল সরকারের আমলে শিক্ষা, গরু, কয়লা পাচার এবং আবাস যোজনায়  কেলেঙ্কারির কথা তুলে ধরেন শাহ। বলেন, "পশ্চিমবঙ্গে সব বিষয়ে দুর্নীতি হয়েছে। কোটি কোটি টাকা লুট করেছে তৃণমূলের নেতারা।" এই প্রসঙ্গে তিনি দুর্নীতিবাজদের সাবধান করে দিয়ে ঘোষণা করেন, "বিজেপি সরকার বাংলায় এলে পৃথক একটা কমিটি গঠন করা হবে এবং এই দুর্নীতিবাজ নেতাদের জেলে ঢোকানো হবে। ৪ মে-র পর সব দুর্নীতির হিসেব হবে।"

    অনুপ্রবেশ ও সিন্ডিকেট রাজঅনুপ্রবেশকারীরাই  মমতা ব্যানার্জির প্রধান ভোটব্যাঙ্ক, অভিযোগ শাহের। তাঁর দাবি, রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের 'সিন্ডিকেট রাজ' নিয়ে সরব হয়ে তিনি বলেন, "এখানে বালি, সিমেন্ট কিনতেও সিন্ডিকেট দিতে হয়। এই সিন্ডিকেট আমরা চিরতরে শেষ করব।" 
  • Link to this news (আজকাল)