• ইভিএম নিয়ে কর্মী-সমর্থকদের সজাগ থাকতে বললেন মমতা
    দৈনিক স্টেটসম্যান | ১১ এপ্রিল ২০২৬
  • চৈত্র মাস শেষের পথে হলেও বসন্তের মৃদু আবহ নয়, বরং রাজনৈতিক উত্তাপেই গরম ছিল উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তেঁতুলিয়া হাই স্কুলের ময়দান। বৃহস্পতিবার সেখানে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনের প্রচারে জোরাল বার্তা দেন। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে তাঁর হেলিকপ্টার পৌঁছলেও সকাল থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

    সভার মঞ্চে স্বরূপনগরের প্রার্থী বীণা মণ্ডল, অশোকনগরের নারায়ণ গোস্বামী এবং বনগাঁ দক্ষিণের ঋতুপর্ণা আঢ্যকে পাশে নিয়ে মমতা স্পষ্ট জানান, এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের নয়, মানুষের অধিকার রক্ষার লড়াই। বক্তব্যের শুরুতেই ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রসঙ্গে তিনি তীব্রভাবে আক্রমণ করেন বিজেপিকে। প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম বাদ পড়াকে তিনি ‘পরিকল্পিত চক্রান্ত’ বলে উল্লেখ করেন।

    তিনি আরও বলেন, রাজ্যের চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলি চালিয়ে যেতে হলে জনগণকে তাঁর সরকারকেই সমর্থন করতে হবে। এমনকি তিনি এও ইঙ্গিত দেন যে, প্রার্থী নয়—সরকারের ধারাবাহিকতাই এই নির্বাচনের মূল বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এদিন তিনি নিজেকেই কার্যত সব প্রার্থীর মুখ হিসেবে তুলে ধরেছেন।

    রাজ্য সরকারের ১০৫টি প্রকল্পের উল্লেখ করে মমতা জানান, সাধারণ মানুষের জন্য প্রায় সবক্ষেত্রেই কাজ করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, পাকা বাড়ি ও পানীয় জলের মতো প্রকল্পগুলির ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন তিনি। তাঁর কথায়, সরকারের মূল লক্ষ্য মানুষের মৌলিক প্রয়োজন নিশ্চিত করা।

    দলের কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বুথে সতর্ক থাকতে হবে। সম্ভাব্য কারচুপির আশঙ্কা উড়িয়ে না দিয়ে তিনি সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন। তবে শেষ পর্যন্ত নিজের কর্মীদের ওপর আস্থা রেখেই
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)