• তৃণমূল কাজ করেনি বলেই এত ক্ষোভ! মালদহে বিক্ষোভের মুখে পড়ে দাবি বিজেপি সাংসদ খগেনের
    এই সময় | ১১ এপ্রিল ২০২৬
  • প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি প্রার্থী রতন দাস। শনিবার দুপুরে মালদহের চাঁচল বিধানসভা কেন্দ্রের অধীন ঘোষপাড়া এলাকায় গিয়েছিলেন তাঁরা। সেখানে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। পাঁচ বছর ধরে কেন তাঁরা এলাকায় আসেননি, এই প্রশ্নের মুখে পড়তে হয় বিজেপি নেতাদের।

    স্থানীয় সূত্রে খবর, প্রচার চলাকালীন ঘোষপাড়া এলাকার মহিলারা খগেনকে প্রশ্ন করেন, 'পাঁচ বছর কোথায় ছিলেন? খগেন মুর্মুকে শুধু ভোটের সময় দেখেছি। আজ ফের দেখলাম। একবারও আমাদের পাশে দাঁড়ান না উনি।' স্থানীয়দের ক্ষোভ প্রশমিত করতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগও তোলেন খগেন। কিন্তু তাতে কাজ হয়নি। পরে খগেন দাবি করেন, গত পাঁচ বছরে ওই এলাকায় তৃণমূল কোনও কাজ করেনি। তাই তাঁকে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হলো।

    খগেনকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। তাদের বক্তব্য, বিজেপি শুধুমাত্র ভোটের সময় এলাকায় আসে। সারা বছর মানুষের পাশে থাকে না। মানুষের কাছে এই বিষয়টি এখন পরিষ্কার। তাই মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন।

  • Link to this news (এই সময়)