• মণিপুরে বাঙালি জওয়ানের মৃত্যু, কী বললেন অভিষেক
    আজকাল | ১২ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফের অশান্ত মণিপুর।‌ দুই নাবালকের মৃত্যুতে দফায় দফায় বিক্ষোভ বিষ্ণুপুর ও সংলগ্ন জেলায়। সেখানেই বেঘোরে প্রাণ হারিয়েছেন বাঙালি এক জওয়ান। মালদহের বাসিন্দা মৃত বিএসএফ জওয়ানের নাম মিঠুন মণ্ডল। স্ত্রী ও দুই সন্তান রয়েছে তাঁর। 

    পরিবার সূত্রে জানা গেছে, ১৭০ ব্যাটালিয়নের বিএসএফ পদে নিযুক্ত ছিলেন মিঠুন। মণিপুরের উখরুল জেলায় কর্মসূত্রে থাকতেন। গতকাল শুক্রবার বিকেলে মংকোট চেপুতে টহল দেওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

    বাংলার জওয়ানের শহিদ হওয়ার খবর পেয়েই শনিবার সন্ধ্যায় মোদি-শাহের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এক্স হ্যান্ডেলে একটি বড়সড় পোস্টে অভিষেক লিখেছেন, "মালদহের বাসিন্দা বাঙালি বিএসএফ জওয়ান, মণিপুরের উখরুল জেলায় ১৭০ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন, গুলিবিদ্ধ হয়ে শহিদ হয়েছেন। পরিবারে রয়েছে স্ত্রী ও দুই সন্তান। যাঁরা বাংলায় 'পরিবর্তন' নিয়ে বক্তৃতা দেন, তাঁরা নিজেদের নজর এবার মণিপুরে দিন।" 



    Tweet by @i

  • Link to this news (আজকাল)