• নেই গাড়ি, নেই কোনও মামলা! কত টাকার মালিক অরূপ বিশ্বাস?
    প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৬
  • নিউ আলিপুর কলেজে থাকাকালীন রাজনীতিতে হাতেখড়ি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। সামলেছেন কাউন্সিলর, বরো চেয়ারম্যানের পদ। তারপর বিধায়ক। প্রথম মন্ত্রিসভা গঠনের সময় জায়গা পাননি। তবে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। এখন তিনি সরকারে গুরুত্বপূর্ণ মন্ত্রী। হ্যাঁ! ঠিকই ধরছেন তিনি অরূপ বিশ্বাস (Aroop Biswas)। কত টাকার মালিক তিনি? কী বলছে বিশ্বাসবাবুর হলফনামা?

    ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে নিয়ম মেনে হলফমানা পেশ করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কর্মাসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ২০২৪-২৫ অর্থবর্ষে অরূপের আয় ২৪ লক্ষ ৯৯ হাজার ২০৪ টাকা। হাতে নগদ রয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৩০০ টাকা। ব্যাঙ্ক ও বিমায় বিনিয়োগ করেছেন ১ কোটি ৬৭ লক্ষ ৮৮ হাজার ৭২৯। অরূপের নামে কোনও গাড়ি নেই। বর্তমানে নেই কোনও মামলাও। তবে কিছু গয়না রয়েছে তাঁর নামে। মোট ১২৫ গ্রাম গয়না রয়েছে। যার দাম ১৪ লক্ষ ৩ হাজার ৭৪২ টাকা। রাজ্যের বিদায়ীমন্ত্রীর মোট অস্থাবর সম্পত্তি ১ কোটি ৮৩ লক্ষ ৪৩ হাজার ৭৭১ টাকা। অরূপের স্থাবর সম্পত্তির পরিমাণ অনেক নেতার থেকেই কম। মাত্র ২৫ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তাঁর নামে। আলিপুরে অরূপের একটি বাড়ি রয়েছে। একটি ব্যবসায়িক জমিও রয়েছে। যার দাম ৪ লক্ষ ৬৭ হাজার ৪৯১ টাকা।

    এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন প্রিয় অরূপের উপর। তবে প্রতিবারই ভোটের সময় শোনা যায় তাঁর সিট নাকি নড়বড়ে। কিন্তু প্রতিবারই তিনি জিতে আসেন। এই নির্বাচনী যুদ্ধেও তিনি জিতবেন বলে আশাবাদী দল। অবশ্য শেষ কথা বলবে জনতা।
  • Link to this news (প্রতিদিন)