• মেমারিতে অভিষেকের রোড-শোয়ে জন জোয়ার
    দৈনিক স্টেটসম্যান | ১২ এপ্রিল ২০২৬
  • ভোটের প্রচারে দলীয় প্রার্থীর সমর্থনে শনিবার পূর্ব বর্ধমানের মেমারিতে রোড- শো করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে এদিন এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। কয়েক হাজার কর্মী সমর্থকদের সঙ্গে অংশ নেন অভিষেক।  এই মিছিল ঘিরে কার্যত জন জোয়ার দেখা যায় মেমারিতে।  সকলের আবেগ ছিল চোখে পড়ার মতো।

    এদিনের মিছিলটি শুরু হয় মেমারি বিডিও অফিস মোড় সংলগ্ন এলাকা থেকে। এরপর বামুনপাড়া মোড় হয়ে মিছিলটি গিয়ে শেষ হয় মেমারি নতুন বাস স্ট্যান্ডের কাছে। মিছিলের পুরো  এলাকা জুড়ে কড়া নজরদারিতে ছিল পুলিশ প্রশাসন। রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষও অভিষেককে দেখতে ভিড় জমান।

    মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসকে ভালো না লাগলে ভোট দেবেন না  কিন্তু বিজেপির পক্ষে একটি ভোটও যেন না যায়।‘ পাশাপাশি, মেমারির বিজেপি প্রার্থী মানব গুহকে ‘বহিরাগত’ বলেও কটাক্ষ করেন তিনি। আশ্বাস দেন, মেমারি বিধানসভায় জয়লাভের মাধ্যমে উন্নয়নের পথে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)