• আর জি কর লিফট কাণ্ডে গ্রেপ্তার ২ জনের জামিন বাতিলের আবেদন, শুনানি ১৭ এপ্রিল
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর লিফট কাণ্ডে সম্প্রতি শিয়ালদহের নিম্ন আদালত অভিযুক্ত দুই নিরাপত্তারক্ষীর জামিন মঞ্জুর করেছিল। সরকার পক্ষ থেকে এবার তাঁদের জামিন খারিজের আবেদন জানানো হল শিয়ালদহের উচ্চ (প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা কোর্ট) আদালতে। শুক্রবার মুখ্য সরকারি কৌঁসুলি তপন রায় বলেন, ‘আগামী ১৭ এপ্রিল এই মর্মে শুনানির দিন ধার্য হয়েছে। ওইদিন মামলার কেস‑ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়।’ তিনি জানান, ‘সরকার পক্ষ থেকে জামিনের জোরালো আপত্তি জানানো হবে।’ আদালত সূত্রের খবর, এই মামলায় বাকি তিন অভিযুক্ত লিফটম্যান বর্তমানে জেল হেপাজতে রয়েছে। পুলিশ ও সরকারি আইনজীবী বলেন, ‘পুলিশ তদন্তে জানতে পেরেছে, এই ঘটনায় সঠিক সময় ওই তিন অভিযুক্ত লিফটম্যান পদক্ষেপ করলে বড়ো ধরনের অঘটন এড়ানো সম্ভব হত। অভিযোগ, তাঁরা তা না করে দায়িত্ব এড়িয়ে দিব্যি ঘুমোচ্ছিলেন। আর তার জেরে বড়ো ধরনের অঘটন ঘটে যায়।’                                                                                              
  • Link to this news (বর্তমান)