সপ্তাহ শেষে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে ধাক্কা। পাওয়ার ব্লকের কাজের জন্য টানা ৮ ঘণ্টা শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত হবে ট্রেন চলাচল। পূর্ব রেল সূত্রের খবর, বালিগঞ্জের পুরোনো ফুট ওভারব্রিজ ভাঙা হবে, সেই কারণেই পাওয়ার ব্লক করা হবে। আর তার জন্য ধাক্কা খাবে ট্রেনের যাতায়াত। একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
১১ এপ্রিল, শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে ১২ এপ্রিল, রবিবার ভোর ৬টা ১৫ মিনিট পর্যন্ত মোট ৮ ঘণ্টা পাওয়ার ব্লক এবং ট্র্যাফিক ব্লক থাকবে।
শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার একাধিক রুটে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের রুট ছোট করা হয়েছে
শনিবার ট্রেন বাতিল:
শিয়ালদহ-সোনারপুর
৩৪৪৩৬ ডাউন
শিয়ালদহ-ক্যানিং
৩৪৫৫৪ ডাউন/৩৪৫৫৫ আপ বন্ধ
শিয়ালদহ-ডায়মন্ড হারবার
৩৪৮৫৮ ডাউন, ৩৪৮৬০ ডাউন, ৩৪৮৫৭ আপ, ৩৪৮৫৯ আপ
শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর
৩৪৭৫২ ডাউন, ৩৪৭৫৪ ডাউন, ৩৪৭৫৫ আপ, ৩৪৭৫৭ আপ
শিয়ালদহ-বজবজ
৩৪১৬২ ডাউন ও ৩৪১৬১ আপ
রবিবার ট্রেন বাতিল:
শিয়ালদহ-সোনারপুর
৩৪৪১২ ডাউন ও ৩৪৪১১ আপ
শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর
৩৪৭১৮ ডাউন, ৩৪৭১৭ আপ
শিয়ালদহ-বারুইপুর
৩৪৬১২ ডাউন, ৩৪৬১৪ ডাউন, ৩৪৬১১ আপ, ৩৪৬১৩ আপ
শিয়ালদহ-বজবজ
৩৪১১৫ আপ ও ৩৪১১৬ ডাউন
ডায়মন্ড হারবার-শিয়ালদহ ৩৪৮৫৫ আপ
লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ ৩৪৭৫৩ আপ
ক্যানিং-শিয়ালদহ ৩৪৫৫৩ আপ ও ৩৪৫৫৭ আপ
ক্যানিং-শিয়ালদহ
৩৪৫১১ আপ, ৩৪৫১৩ আপ ও ৩৪৫১৫ আপ
লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ
৩৪৭১১ আপ, ৩৪৭১৩ আপ ও ৩৪৭১৫ আপ
ডায়মন্ড হারবার-শিয়ালদহ
৩৪৮১১ আপ, ৩৪৮১৩ আপ ও ৩৪৮১৫ আপ
এছাড়াও আরও কিছু ট্রেনের রুটে কাটছাঁট করা হচ্ছে বলে রেল সূত্রের খবর।