• ভোটের মুখে ফের কলকাতা ও রাজ্য পুলিশে রদবদল কমিশনের, বদলি ১২ অফিসারকে
    আজ তক | ১২ এপ্রিল ২০২৬
  • ভোটের মুখে রাজ্যে পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মোট ১২ জন আধিকারিককে বদলি করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের আধিকারিকরা।

    কলকাতা পুলিশের ক্ষেত্রেও একাধিক শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। CID-র DIG সোমা দাস মিত্রকে বদলি করে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) পদে নিয়োগ করা হয়েছে। DIG (পার্সোনেল) সুদীপ সরকারকে আনা হয়েছে জয়েন্ট কমিশনার (হেডকোয়ার্টার্স) পদে। স্পেশাল টাস্ক ফোর্সের DIG দেবস্মিতা দাসকে করা হয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (ইন্টেলিজেন্স) পদে।

    এছাড়াও রাজ্যের একাধিক পুলিশ জেলা ও কমিশনারেটে আরও বেশ কয়েকজন আধিকারিকের বদলি করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

    উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় হতে  চলেছে বিধানসভা নির্বাচন। গতবারের তুলনায় অনেক কম দফায় এবার হবে নির্বাচন। ভোটের রেজাল্ট বেরোবে মে মাসের ৪ তারিখ। এবারেও ক্ষমতার মসনদে তৃণমূলই থাকছে, নাকি বিজেপি বেকায়দায় ফেলবে শিবিরকে? উত্তর মিলবে ৪ তারিখেই।

     
  • Link to this news (আজ তক)