কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীর শরীরের দিকে তাকানো অনৈতিক হলেও তা ভারতীয় দণ্ডবিধির অধীনে অপরাধ নয়। গুরুত্বপূর্ণ রায় দিল বম্বে হাইকোর্ট। একটি মামলার রায়ে বিচারপতি অমিত বোরকার জানান, কোনও মহিলার শরীরের দিকে তাকানো আচরণগত ভাবে ভুল হলেও তা আইনি সংজ্ঞায় ‘ভয়্যারিজ়ম’-এর আওতায় পড়ে না।
অভিযোগ, এক বেসরকারি বিমা সংস্থার উচ্চপদস্থ কর্মী অফিস মিটিং চলাকালীন তাঁর মহিলা সহকর্মীর সঙ্গে চোখে চোখ রেখে কথা না বলে তাঁর শরীরের দিকে তাকাতেন এবং অশোভন মন্তব্য করতেন। এই ঘটনার ভিত্তিতে ২০১৫ সালে ওই কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪সি ধারায় (ভয়্যারিজ়ম) মামলা দায়ের করা হয়।
আদালত জানায়, ৩৫৪সি ধারায় ভয়্যারিজ়ম বলতে বোঝায়—
অর্থাৎ, যেখানে ব্যক্তিগত গোপনীয়তার বিষয় রয়েছে, সেই পরিস্থিতিতেই এই আইন প্রযোজ্য। অফিসের মতো প্রকাশ্য কর্মক্ষেত্রে কারও দিকে তাকানো এই আইনের আওতায় পড়ে না। বিচারপতি বোরকা বলেন, ‘আইনের ভাষা তার সীমার বাইরে বাড়ানো যায় না।’ এই পর্যবেক্ষণের ভিত্তিতে আদালত অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দেয়। আদালতের মতে, এই মামলাটি চালিয়ে গেলে আইনের অপব্যবহার হত।
উল্লেখযোগ্য ভাবে, সংশ্লিষ্ট সংস্থার অভ্যন্তরীণ অভিযোগ কমিটিও (ICC) আগেই অভিযুক্তকে ক্লিন চিট দিয়েছিল। তবে, একইসঙ্গে আদালত এটাও জানিয়েছে, এই ধরনের আচরণ কর্মক্ষেত্রে গ্রহণযোগ্য নয় এবং তা শাস্তিযোগ্য হতে পারে অন্য আইনি বা প্রশাসনিক ব্যবস্থায়।