আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার মণিপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলন এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বছর ৩৫ এর গৃহবধূ একটি শিশুকন্যা রয়েছে, পারিবারিক অশান্তি সহ্য করতে না পেরে বছর ৩৫-এর এক গৃহবধূ নিজের শিশুকন্যাকে নিয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, গৃহবধূর স্বামী মনিপুর নলপাড়ার বাসিন্দা বিপ্লব মাইতি রবিবার ভোর রাতে স্ত্রী সন্তানকে কাছে না দেখতে পেয়ে উপরের ঘরে গিয়ে দেখতে পান একটা বড় বাক্সের মধ্যে তাঁর স্ত্রী তাঁদের তিন মাসের বাচ্চা-সহ দগ্ধ অবস্থায় পড়ে আছেন। ওই গৃহবধূ ও তাঁর শিশুকন্যা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। এই ঘটনা আত্মহত্যা না অন্য কিছু তাও খতিয়ে দেখছে পুলিশ। গৃহবধূর স্বামীকে সন্দেশখালি থানার পুলিশ গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে।