প্রবাদপ্রতিম শিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘মহান সঙ্গীতপ্রতিভা আশা ভোঁসলের প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এক অনুপ্রেরণাদায়ক গায়িকা, যিনি প্রজন্মের পর প্রজন্ম আমাদের হৃদয়ে রাজত্ব করেছেন।‘
শিল্পীর সঙ্গীতজীবন নিয়ে মমতা আরও লেখেন, ‘তিনি বহু বাংলা গানও গেয়েছেন এবং বাংলাতেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ২০১৮ সালে আমরা তাঁকে আমরা বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করতে পেরেছিলাম। তাঁর পরিবার, সহকর্মী এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।‘