• ৮২ বছরের বৃদ্ধাকে ডিজিটাল অ্যারেস্ট, প্রতারণা ৭৩ লক্ষ টাকার
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • থানে, ১২ মার্চ:  ফের ডিজিটাল অ্যারেস্টের ঘটনা সামনে এল। এবার এই প্রতারণার শিকার ৮২ বছরের এক বৃদ্ধা। তার কাছ থেকে প্রায় ৭৩ লক্ষ টাকা প্রতারকরা হাতিয়ে নেয় বলে অভিযোগ। ঘটনটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার কল্যানে। প্রতারকরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ফোন করে বৃদ্ধাকে।  তাকে বলা হয়, তার মোবাইল ফোন নম্বরটি  পহেলগাঁও সন্ত্রাসী হামলায় জড়িত এক পাকিস্তানি সেনার সঙ্গে যুক্ত। 

    প্রতারিত মহিলার দাবী, মামলা থেকে তার নাম সরিয়ে দেওয়ার কথা বলে, প্রতারকরা দফায় দফায় তাকে ব্যাঙ্ক ট্রান্সফার করতে বাধ্য করেছিল। তিনি আরও বলেন, অভিযুক্তরা ৬ থেকে ১০ এপ্রিলের মধ্যে একাধিক মোবাইল ফোন থেকে ওই বৃদ্ধার সঙ্গে যোগাযোগ করে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি শুক্রবার মহাত্মা ফুলে চক থানায় অভিযোগ দায়ের করেন।

    পুলিশের তরফ থেকে জানানো হয়, অভিযোগকারীকে একাধিকবার অনলাইনে টাকা পাঠাতে বাধ্য করে প্রতারকরা। তাকে হোয়াটসঅ্যাপে নির্দেশ  পাঠানো হয়েছিল। তা মেনে প্রতারকদের দেওয়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট ৭৩ লক্ষ টাকা পাঠানো হয়। পুলিশ এই অপরাধে ব্যবহৃত পাঁচটি স্থানীয় মোবাইল ফোন নম্বর শনাক্ত করেছে। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

     
  • Link to this news (বর্তমান)