• ফেসবুক লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড, উধাও কয়েক লক্ষ
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ফেসবুকের ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন দাসনগরের এক অবসরপ্রাপ্ত বাসিন্দা। গত ৪ এপ্রিল একটি লিঙ্কে ক্লিক করার পরই তিনি প্রতারণার শিকার হন বলে অভিযোগ। অবসরগ্রহণের পর সঞ্চিত প্রায় ১৫ লক্ষ ৫০ হাজার টাকার পুরোটাই এই চক্রের হাতে চলে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। অভিযোগ, প্রতারিত ওই ব্যক্তি ফেসবুকে একটি ব্যাঙ্কিং অ্যাপ সংক্রান্ত সমস্যার সমাধানের নামে দেওয়া বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করতেই একটি ফোন আসে। এরপর হোয়াটসঅ্যাপে একটি এপিকে ফাইল পাঠিয়ে তা ইনস্টল করতে বলা হয়। নির্দেশ মেনে অ্যাপটি ডাউনলোড করে  ব্যাংক সংক্রান্ত তথ্য দেন তিনি। তারপরই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন ঘণ্টার মধ্যে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। ওই ব্যক্তি হাওড়া সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 
  • Link to this news (বর্তমান)