• ভোটের মুখে ভাঙড়ে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের মুখে ভাঙড়ের শানপুকুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল উত্তর কাশীপুর থানার পুলিশ। শুক্রবার মাঝরাতে  সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে আসগর আলি মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় তারা। সেখান থেকেই আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় ধৃত আসগরের বিরুদ্ধে জামিন অযোগ্য অস্ত্র আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)