• তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে ১০০০ কোটির চুক্তি করছে BJP, বিস্ফোরক অভিযোগ মমতার
    আজ তক | ১৩ এপ্রিল ২০২৬
  • ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন মমতা বন্দ্য়োপাধ্যায়। রবিবার জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো নিশানা করেন বিজেপিকে। মমতা বন্দ্য়োপাধ্যায়ের অভিযোগ, রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে '১০০০' কোটি টাকার চুক্তি করেছে বিজেপি।

    বাঁকুড়ার ওন্দায় জনসভা করার সময় একটি ভাইরাল ভিডিও ঘিরে এই দাবি করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেই ভাইরাল ভিডিওতে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের মুখে শোনা গিয়েছে, সংখ্যালঘু ভোট ভাগ করতে ১০০০ কোটির চুক্তির মধ্যে ২০০ কোটি অগ্রিম নেওয়ার কথা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in ।

    নরেন্দ্র মোদীর নাম না নিয়ে নিশানা করে মমতা বলেন, “যদি এটা এআই দিয়ে তৈরি হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই কেন সেটি স্বীকার করছেন? কেন তাকে রক্ষা করতে আপনারা ঝাঁপাচ্ছেন?”

    এই গোটা বিতর্ক শুরু হয়েছে হুমায়ুন কবীরের ভিডিও ও তার বক্তব্য ঘিরে। তিনি নিজে প্রথমে ভিডিওটিকে এআই-নির্মিত বলে দাবি করলেও পরে বলেন, পুরো ভিডিওর একটি অংশই ছড়ানো হয়েছে। শীঘ্রই পুরো ভিডিও প্রকাশ করা হবে।

    মমতা বন্দ্য়োপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে ভোটে বিভাজনের চেষ্টার অভিযোগও তোলেন। তিনি বলেন, “ওরা হিন্দু-মুসলিম উভয়কেই বিভ্রান্ত করছে। ওদের চরিত্র গিরগিটির মতো বদলায়।” পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর দাবি, "BJP আমাদের একাধিক নেতামন্ত্রীদের ভয় দেখাচ্ছে। যাতে ভোটের পর সংখ্যাগরিষ্ঠতা না পেলে তাদের সমর্থন পাওয়া যায়।"
  • Link to this news (আজ তক)