• নরেন্দ্রপুরে বন্ধ ফ্ল্যাটে যুবকের গুলিবিদ্ধ দেহ, পুলিশের জালে প্রেমিকা!
    প্রতিদিন | ১৩ এপ্রিল ২০২৬
  • সোমবার সাতসকালে হাড়হিম কাণ্ড! বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ। দেহের পাশ থেকেই উদ্ধার হয় একটি পিস্তল ও গুলি। সোমবার দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মৃতের বান্ধবী-সহ আরও একজনকে। সম্পর্কজনিত টানাপোড়েনে খুন কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

    মৃতের নাম অরূপ মণ্ডল। বছর ৩৭-এর ওই যুবক ফ্ল্যাটে একাই থাকতেন। ওই ফ্ল্যাটেই নিয়মিত যাতায়াত ছিল তাঁর প্রেমিকার এমনটাই জানা গিয়েছে। রবিবার রাতে ফ্ল্যাটের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ। ফ্ল্যাটের মেঝেতে রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবারের দাবি, রবিবার রাতে ফ্ল্যাটে ঝামেলা হচ্ছে বলে অরূপের মামাকে পরিচিত একজন খবর দেন। এরপরেই পরিবারের লোকজন অরূপের ফ্ল্যাটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে রয়েছে। তখন ওই ফ্ল্যাটেই ছিলেন অরূপের বান্ধবী।

    কী কারনে যুবকের মৃত্যু? সম্পর্কজনিত কারনে ওই যুবককে খুন করা হয়েছে? তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে মৃতের মাথায় আঘাতের চিহ্ন মিলেছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস ও রাজু নামে তাঁর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং তদন্তও শুরু হয়েছে। 
  • Link to this news (প্রতিদিন)