• ভারতীয় ভূখণ্ডের চীনা নামকরণ, বেজিংকে ফের সতর্ক করল নয়াদিল্লি
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: পূর্ব লাদাখের গলওয়ানে সংঘাতের পর ভারত-চীন সম্পর্ক তলানিতে চলে গিয়েছিল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। স্থিতাবস্থা ফিরছে দ্বিপাক্ষিক সম্পর্কেও। এই আবহে চীনকে সতর্ক করল ভারত। নয়াদিল্লি জানিয়েছেন, ভারতীয় ভূখণ্ডের কোনো অংশকে বেজিং নিজের দেশের নাম দেওয়ার চেষ্টা করলে, তাতে গোটা প্রক্রিয়া ব্যাহত হবে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অরুণাচল প্রদেশ সহ ভারতীয় ভূখণ্ডের সমস্ত স্থান ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। নাম বদলের মাধ্যমে সেগুলির দাবি জানিয়ে, চীন ভিত্তিহীন ভাষ্য তৈরি করলেও সত্যিটা বদলে যাবে না। বেজিংকে সতর্ক করে তিনি বলেছেন, এই ধরনের উদ্যোগ ভারত-চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বাভাবিক করার যে প্রক্রিয়া চলছে, তা ব্যাহত করবে। 

    প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অরুণাচলকে চীন নিজেদের বলে দাবি করে। সেই বক্তব্য বরাবর খারিজ করে দিয়েছে ভারত। সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের অরুণাচল যাওয়ার জন্য ভিসা নেওয়ার কথা বলেছে বেজিং। তারপর থেকেই ফের উত্তেজনা বাড়তে শুরু করেছে। এই আবহে বিদেশ মন্ত্রকের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।  
  • Link to this news (বর্তমান)