• কুংকিকে হেনস্তা করতেই পুলিশের সমনে অবমাননাকর ভাষা: এজেপি
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • গুয়াহাটি: নির্বাচন সংক্রান্ত অনিয়মের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল অসম জাতীয় পরিষদের (এজেপি) প্রার্থী কুংকি চৌধুরীর বিরুদ্ধে। এই নিয়ে কুংকিকে রবিবার দেখা করতে বলেছিল পুলিশ। সেইমতো এদিন সকাল সকাল পানবাজার পুলিশ স্টেশনে হাজিরা দিলেন তিনি। এরপরেই অসমের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে এজেপি। তাদের অভিযোগ, গুয়াহাটি সেন্ট্রাল কেন্দ্রে পরাজয়ের ভয়েই দলের প্রার্থী কুংকিকে এইভাবে হেনস্তা করা হচ্ছে। এভাবে জনমত বদলানো যাবে না। তাদের আরও অভিযোগ, যে ভাষায় কুংকিকে সমন পাঠানো হয়েছে, তা অবমাননাকর। সমনে বলা হয়েছিল, রবিবার ১১টার মধ্যে হাজিরা না দিলে তাঁকে গ্রেপ্তার করা হবে। 

    ৯ এপ্রিল অসমে এক দফায় ভোট গ্রহণ করা হয়। সেদিনই কুংকি এবং তাঁর প্রচারের দায়িত্বে থাকা সন্দীপ যাদবের বিরুদ্ধে আদর্শ নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের করেন নবকুমার লহকার নামে এক বিজেপি কর্মী। এ প্রসঙ্গে আইনজীবী শান্তনু বরঠাকুর বলেন, ‘জামিনযোগ্য ধারাতেই সব অভিযোগ দায়ের করা হয়েছে। কোনো ধারাই গুরুতর নয়। তাই তাঁকে গ্রেপ্তার করা যায় না। কঠোর ভাষায় সমন দেখে মনে হচ্ছে, হয়রানির উদ্দেশেই তা পাঠানো হয়েছে।’ 
  • Link to this news (বর্তমান)