• গভীর রাতে ভেঙে পড়ল ব্রিজ, অবরুদ্ধ রাজ্য সড়ক।
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, রঘুনাথপুর: বড়সড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা। রঘুনাথপুরের কাছে বুন্দলা ব্রিজের একাংশ হঠাৎ ভেঙে পড়ায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়ক। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎপর হয়েছে প্রশাসন।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘুনাথপুরের অদূরে এই বুন্দলা ব্রিজটি রয়েছে। দীর্ঘদিন ধরেই ব্রিজটি বেহাল অবস্থায় ছিল। তাই ঝুঁকিপূর্ণ অবস্থার কথা মাথায় রেখে পূর্ত দপ্তরের উদ্যোগে ব্রিজটির পাশেই একটি নতুন সেতু নির্মাণের কাজ চলছিল। তার মধ্যেই গতকাল গভীর রাতে আচমকা ব্রিজের একটি অংশ ধসে পড়ে।

    ঘটনার পরই প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। দুর্ঘটনার আশঙ্কা এড়াতে সঙ্গে সঙ্গে ব্রিজের উপর ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে বাস, ছোট গাড়ি ও মালবাহী যানবাহনগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

    তবে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। ব্রিজের পাশে তৈরি অস্থায়ী বাইপাস রাস্তা ব্যবহার করে সাইকেল ও মোটরবাইক চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)