• ভোররাতে দুমড়েমুচড়ে গেল কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, জখম ৬
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, তারকেশ্বর: দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। গুরুতর জখম এক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, এক চিকিৎসক, এক কনস্টেবল এবং গাড়ির চালক। সোমবার ভোররাতের ঘটনা। হুগলির গুড়াপ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িটি বর্ধমানের দিকে যাচ্ছিল। সেই সময় গুড়াপ এলাকায় একটি চলন্ত ট্রাকে গাড়িটি ধাক্কা মারে। এর কিছুক্ষণের মধ্যেই পিছনে থাকা আরেকটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কেন্দ্রীয় বাহিনীর গাড়িটিকে ধাক্কা দেয়। ফলে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে থাকা চারজন এবং পিছনের গাড়ির দুই আরোহীসহ মোট ছয় জন আহত হন। ঘটনার খবর পেয়ে গুড়াপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি  সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভেতরেই রক্তাক্ত অবস্থায় আটকে পড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকল আহতের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভোরের অন্ধকার ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই পরপর এই সংঘর্ষ ঘটে। গুরাপ থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। 
  • Link to this news (বর্তমান)