নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার ভোর তিনটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত সিস্টেম রক্ষণাবেক্ষণ চলবে সিইএসসিতে। ফলে ওই আধ ঘণ্টা কোনো ডিজিটাল পরিষেবা পাওয়া যাবে না বলে জানিয়েছে সংস্থাটি। এর জন্য ওই আধ ঘণ্টা সিইএসসির ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, হোয়াটসঅ্যাপ এবং কলসেন্টারগুলিতে কোনো পরিষেবা মিলবে না। অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাটে এখানে অভিযোগ জানানো যাবে না। তবে এর সঙ্গে বিদ্যুৎ সরবরাহের কোনো যোগ নেই বলে জানিয়েছে তারা।