• '১১টি আসনের মধ্যে ১১টি চাই', বীরভূমে রেকর্ড গড়ার বার্তা দিলেন শাহ
    আজ তক | ১৩ এপ্রিল ২০২৬
  • ছাব্বিশের নির্বাচনের আগে কোমর কষে প্রচার সারছে বিজেপি। সোমবার তারই অংশ হিসেবে বীরভূমে প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বোলপুরে পল্লীমঙ্গল ক্লাব ময়দানে মঞ্চ থেকে সরাসরি TMC-কে নিশানা করলেন শাহ।

    অনুপ্রবেশ নিয়েও সরব হন শাহ

    এদিন সভামঞ্চ থেকে অমিত শাহ হুঙ্কার দিয়ে বলেন, "এই নির্বাচন অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে, দেশের বাইরে পাঠানোর নির্বাচন। মমতা বন্দ্য়োপাধ্যায়, ভাইপো এই কাজ করতে পারবে? এরা তো সীমান্ত সুরক্ষিত করতে কাঁটাতার দেওয়ার জন্য BSF-কে জমিও দেননা। আমরা শুধু বাংলা থেকে না, গোটা দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াবো।"

    ৪৫ দিনের মধ্যে সীমান্ত সুরক্ষিত করা হবে

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিজেপি সরকার গঠনের পর ৪৫ দিনের মধ্যে সীমান্ত সুরক্ষিত করা হবে। বাংলাদেশ সীমান্তে তৃণমূল সরকার জমি দিচ্ছে না।  ৪৫ দিনের মধ্যে জমি দিয়ে সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।"

    মহিলাদের জন্য বিশেষ সুবিধার আবেদন

    অমিত  শাহ সভামঞ্চ থেকে বলেন, বিজেপি ক্ষমতায় এলে এরাজ্যে মোট চাকরির মধ্যে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সুরক্ষিত করা হবে। বাসে মেয়েদের কোনও ভাড়া লাগবে না। রাত ১টাতেও যাতে মহিলারা বাইরে বেরোতে পারেন, তা নিশ্চিত করা হবে। মেয়েরা সুরক্ষিত থাকবে।

    মমতার ভাষণের প্রতিক্রিয়া শাহের

     
  • Link to this news (আজ তক)