হলফনামা বলছে, মনোনয়ন পেশের সময় পেশায় আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের হাতে নগদ ছিল ৩ লক্ষ ৭১ হাজার ৩৭২। তাঁর মোট ১১ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সেখানে মোট রয়েছে ৪০ লক্ষ ২৮ হাজার ০৮১ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্কের সার্কাস অ্যাভিনিউ শাখার অ্যাকাউন্টে রয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৭৫৩ টাকা। ওই শাখারই আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৪২৭ টাকা। একই ব্যাঙ্কের একই শাখার অন্য অ্যাকাউন্টে রয়েছে ১০ হাজার ২৭৯ টাকা। ইন্ডাসইন্ড ব্যাঙ্কে রয়েছে ৩ লক্ষ ৩৮ হাজার ৯৪৭ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কে রয়েছে ৬০ হাজার টাকা। স্টেট ব্যাঙ্কের কালীঘাট শাখায় রয়েছে ৩১ হাজার ৪৬২ টাকা। এইচডিএফসির যদুবাদু বাজার শাখায় রয়েছে ৩ হাজার ৬৬৪ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে ২ লক্ষ ৪ হাজার ৬৫৪ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কে (ইলেকশন অ্যাকাউন্ট) রয়েছে ২০ হাজার টাকা। প্রভিডেন্ট ফান্ডে রয়েছে ২৬ লক্ষ ৬৭ হজারা ৬৩২ টাকা। একটি রেকারিং অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ২৮ হাজার টাকা। শীর্ষণ্যের বিনিয়োগের পরিমাণ প্রায় সাড়ে চার কোটি। তাঁর একটি গাড়ি রয়েছে, যার দাম ৬ লক্ষ ৭১ হাজার ৬৮৩ টাকা। সোনা, রূপো ও হিরে মিলিয়ে তাঁর মোট গয়নার দাম ৯ লক্ষ ০৩ হাজার ০৭৪ টাকা। কল্যাণপুত্রের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৩ লক্ষ ৭৪ হাজার ২১৯ টাকা।
শীর্ষণ্যর নামে রয়েছে একটি ফ্ল্যাট। যার বাজার দর ১ কোটি ৫০ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। হাতে নগদ রয়েছে ২৫ হাজার ৮০০ টাকা। তাঁর একাধিক অ্যাকাউন্ট মিলিয়ে ব্যাঙ্কে রয়েছে ৭ লক্ষ ৪৭ হাজার ৫২১ টাকা। তাঁর বিনিয়োগের পরিমাণ ৭০ লক্ষ ৬৩ হাজার ৩ টাকা। তাঁর নামে একটি গাড়ি রয়েছে। যার দাম ৭ লক্ষ ৭২ হাজার ৯৭ টাকা। ৩০ লক্ষ টাকার বেশি অঙ্কের গয়না রয়েছে তাঁর। একটি ছোট্ট ফ্ল্যাটও রয়েছে শীর্ষণ্যজায়ার। যার দাম ১৬ লক্ষ টাকা।